বিষয় :

বিএনপি’র শীর্ষ মহল জিয়া হত্যার সাথে জড়িত : তথ্যমন্ত্রী


১৪ জুলাই, ২০১৯ ১:৪৩ : পূর্বাহ্ণ

বিএনপি’র শীর্ষ মহল জিয়াউর রহমান হত্যার সাথে জড়িত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার কারাবন্দি দিবসের আলোচনায় দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ-তে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, সবসময় দলের ভালো সময় থাকে না, ভবিষ্যতে খারাপ সময় এলে তা মোকাবেলা করার মানসিকতা থাকা প্রয়োজন।

0Shares

আরো সংবাদ