বিষয় :

বাতিল হচ্ছে হাসিনা ও তার মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট


২২ আগস্ট, ২০২৪ ১২:১৬ : পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক মন্ত্রী-এমপিদের লাল (কূটনৈতিক) পাসপোর্ট বাতিল হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র।

মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত ফাইল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সইয়ের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ