বিষয় :

প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত


২০ এপ্রিল, ২০২০ ৬:৩৪ : পূর্বাহ্ণ

প্রশাসন ক্যাডারের অন্তত ছয় কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়েই মূলত কোভিড-১৯ রোগে ভুগছেন। জনপ্রশাসনের একজন কর্মকর্তা রোববার (১৯ এপ্রিল) রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের তিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়াও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্রান্ত হয়েছেন।

আর দেশের বাইরে সৌদি আরবে এক লেবার কাউন্সিলর করোনায় ভুগছেন। এর আগে দুদকের কর্মকর্তা জালাল সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

0Shares

আরো সংবাদ