বিষয় :

প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি


৪ ফেব্রুয়ারি, ২০১৮ ৬:০৩ : পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক :: প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে উপস্থিত হয়েছেন নব নিযুক্ত দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার সকাল ৮টা ১০মিনিটে সুপ্রিম কোর্ট ভবনের মূল ফটকে আসলে নব নিযুক্ত প্রধান বিচরপতিকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।

সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতিকে সংর্বধনা দেবেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এর আগে গতকাল দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মোজাম্মেল হোসেন, সরকারের কয়েকজন মন্ত্রী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বর্তমান বিচাপতিবৃন্দ, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ উচ্চ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

0Shares

আরো সংবাদ