বিষয় :

পদ্মাসেতু পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


৩১ ডিসেম্বর, ২০২১ ১:০৪ : অপরাহ্ণ
পদ্মাসেতু,প্রধানমন্ত্রী, শেখ হাসিনা

জাতীয় ডেস্ক : ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে স্বপ্নের পদ্মাসেতু পরিদর্শনে গেলেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটেই স্বপ্নের এ সেঁতু পরিদর্শণ করেন তারা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ওঠেন। পরে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার পথ পায়ে হাঁটেন। এরপর আবার গাড়িতে ওঠেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী মাওয়া প্রান্ত দিয়ে সকাল ৭টা ৫০ মিনিটে সেতুতে ওঠেন। সাড়ে আটটার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়া দুইয়ে বোনকে নিয়ে সকালের নাস্তা করেন। পরে আবার সেতু পার হয়ে ফিরে আসেন সড়কপথে।

এর আগে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টার থেকে স্বপ্নের পদ্মা সেতু দেখেন। গত ২৪ জানুয়ারি হেলিকপ্টার থেকেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেশ কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন।

হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইলে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।

এস এস/

0Shares

আরো সংবাদ