বিষয় :

নববর্ষে জনসমাগম নিষিদ্ধ, অনুষ্ঠান হবে ভার্চ্যুয়ালি


৭ এপ্রিল, ২০২১ ১১:৩০ : অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে জনসমাগম এড়িয়ে এবার ভার্চ্যুয়ালি নববর্ষ উদযাপন করতে হবে। বুধবার এমন নির্দেশনা দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করতে হবে।

সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

এর আগে গত বছরও করোনা পরিস্থিতির জন্য ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। সেসময় বিভিন্ন সংগঠন ভার্চ্যুয়ালি বর্ষবরণের আয়োজন করে।

এসএস

0Shares

আরো সংবাদ