জাতীয় ডেস্ক : দেশে দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষ প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সরকারি-বেসরকারি অফিস আদালতে অর্ধেক জনবল দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী পরিস্থিতি মোকাবেলায় আজ শুক্রবার (২১ জানুয়ারি) আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।
এসময় অন্যান্য পদক্ষেপের মধ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। সেইসঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালতে অর্ধেক জনবল দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী।
তাছাড়া সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয়সহ যে কোনও অনুষ্ঠানে ১শ জনের বেশি জমায়েত করা যাবে না জানিয়ে এসব অনুষ্ঠানে যারা অংশ নেবেন তাদের প্রত্যেককে অবশ্যই টিকার সনদ সাথে রাখতে হবে।
নতুন ২৪ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্টে ‘নেগেটিভ’ সনদ থাকতে হবে। গণপরিবহনেও একই ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় দেশে করোনা পরিস্থিতি অবনতি ঘটেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনিই রোগী শনাক্তের হার বাড়ছে, যদিও মৃত্যুহার এখনো কিছুটা কম। সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
এর কারণ আমরা এখনো সেভাবে স্বাস্থ্যবিধি মানছি না। সরকার ১১ দফা বিধিনিষেধ দিয়েছে, তারপরও মানুষ সেটা মানছে না।
এস এস/