বিষয় :

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ


২৭ অক্টোবর, ২০২০ ১২:৫৯ : অপরাহ্ণ

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৪৮) মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উপ-প্রেস সচিব আরও জানান, ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লোকোমা জনিত জটিলতায় ভুগছেন। তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সময়মতো তা করানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য গত ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি দুবাই যান। রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাকালে তার স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

সূত্র: বাসস

0Shares

আরো সংবাদ