জাতীয় ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়ে তিনগুন হয়েছে। আগের দিন যেখানে সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে সেখানে গত ২৪ ঘন্টায় বেড়ে ৯ জন মারা গেছে।
নতুন ৯ জনসহ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৯শ ৭০ জন। এদিকে ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
যা আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা কিছুটা কম। আগের দিন ২৪ ঘন্টায় সারাদেশে ৩১২ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩ জন পুরুষ, ৬ জন নারী। এ সময়ে ঢাকায় ৬ জন, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
এস এস/