বিষয় :

দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫-শনাক্ত ২৯১


৭ ডিসেম্বর, ২০২১ ৬:২২ : অপরাহ্ণ
দেশে,মৃত্যু,শনাক্ত

জাতীয় ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে। নতুন করে ঢাকা বিভাগে ৪ ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে।

আগের দিন সারাদেশে করোনায় মৃত্যু সংখ্যা ছিল ৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ২৮ হাজার ১০ জন।

তাছাড়া আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যাও বেড়েছে। ৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৭ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ২৭৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪ জন পুরুষ, একজন নারী। এদিন ঢাকায় ৪ ও চট্টগ্রাম বিভাগে ১ জন ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এস এস/

0Shares

আরো সংবাদ