বিষয় :

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২ শনাক্ত বেড়ে ৩৮২


২৩ ডিসেম্বর, ২০২১ ৭:২২ : অপরাহ্ণ
করোনা

জাতীয় ডেস্ক : সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। একইসাথে বেড়েছে শনাক্তের সংখ্যাও।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। তার আগের ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা ছিল একজন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৪ জনে।

আগের ২৪ ঘণ্টায় ৩৫২ জনের করোনা শনাক্ত হলেও একদিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা ৩০ জন বেড়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮২ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের। তাছাড়া নতুন করে করোনায় মারা যাওয়া দুইজনই পুরুষ।

এস এস/

0Shares

আরো সংবাদ