বিষয় :

দেশে করোনায় নতুন ৩ জনের মৃত্যু-শনাক্ত বেড়ে ২২৩১


১০ জানুয়ারি, ২০২২ ৬:১১ : অপরাহ্ণ
সারাদেশে, করোনা

জাতীয় ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে বড় লাফ দিয়েছে গত ২৪ ঘন্টায়। একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে দ্বিগুন।

গত ২৪ ঘন্টায় সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৩১ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৪শ ৯১ জন।

আগের দিনের তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে। দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে।

সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন মারা গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। ২ জন ঢাকায় এবং রাজশাহী বিভাগের বাসিন্দা। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

এস এস/

0Shares

আরো সংবাদ