জাতীয় ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন দুই জন। আগের দিন এ সংখ্যা ছিল তিন জন। নতুন ২ জন নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৩ জনে।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯১ জনের। আগের দিন ২৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৭৭১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে দুই জন মারা গেছেন, তাদের দুই জনই পুরুষ। দু’জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৩ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এস এস/