জাতীয় ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনের একজন ঢাকা বিভাগে এবং অন্যজন রংপুর বিভাগে।
বাকি বিভাগগুলো ছিল মৃত্যুশূণ্য। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৫০ জনে।
এদিকে ১৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।
আজ সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এস এস/