জাতীয় ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ। এসময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ৬৭৪ জন। করোনায় মারা গেছে ৪ জন।
সারাদেশে করোনায় এখন পর্যন্ত ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।
আজ সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।
সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৭৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৮০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮১৩টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন রয়েছেন।
মৃত চারজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন রয়েছেন। মৃত চারজনের মধ্যে একজন সরকারি ও তিনজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
এস এস/