বিষয় :

দেশে করোনার বিষে আরও ৩ জনের মৃত্যু : শনাক্ত ২৮৪


২৩ নভেম্বর, ২০২১ ৬:১১ : অপরাহ্ণ
দেশে, করোনা,মৃত্যু,শনাক্ত

জাতীয় ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৪ জনের।

এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৮ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জনে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ, একজন নারী। ঢাকায় একজন এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

এস এস/

0Shares

আরো সংবাদ