বিষয় :

দেশে আরও ৬ জনের মৃত্যু : ২৪ ঘন্টায় শনাক্ত ৩২৯


১২ ডিসেম্বর, ২০২১ ৬:২১ : অপরাহ্ণ

জাতীয় ডেস্ক : করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২৮ জনে।

একই সাথে আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা অনেক বেড়েছে। এর আগে শনিবার (১১ ডিসেম্বর) শনাক্ত হয় ১৭৭ জন রোগী। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৩২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।

রোববার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৬১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ২০ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের ৪ জন পুরুষ, দুই জন নারী। ২ জন করে ৪ জন মারা গেছেন রংপুর ও রাজশাহী বিভাগে। আর ১ জন করে ২ জন মারা গেছেন ঢাকা ও বরিশাল বিভাগে।

এস এস/

0Shares

আরো সংবাদ