বিষয় :

দেশে আরও ৪ জনের মৃত্যু-শনাক্ত হার ১১.৬৮


১২ জানুয়ারি, ২০২২ ৬:৪১ : অপরাহ্ণ
করোনায়, মৃত্যু,শনাক্ত

জাতীয় ডেস্ক : দেশে এখনো করোনা মহামারীর সংক্রমণে উদ্ধগতিতে রয়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশে।

এসময়ের মধ্যে সারাদেশে নতুন করে ৪ জনের মৃত্যু এবং নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১৬ জন। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ১ হাজার ৩শ ৫ জনে।

আজ বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার করোনায় ২ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ২ হাজার ৪৫৮ জন। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ।

বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

তাছাড়া এসময়ের মধ্যে সারাদেশের বিভিন্ন ল্যাবে ২৪ হাজার ৭শ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯শ ৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের দুজন পুরুষ এবং বাকী দুজন নারী। বিভাগ অনুুয়ায়ী তথ্যে বলা হয় গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগের তিনজন এবং চট্টগ্রাম বিভাগে এক জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। বাকি বিভাগগুলো ছিল মৃত্যুশূণ্য।

এস এস/

0Shares

আরো সংবাদ