বিষয় :

দেশের মাটিতে সোহেলের মরদেহ 


৯ এপ্রিল, ২০১৯ ১:৪৫ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: সোমবার রাতে দেশে পৌঁছেছে রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় গুরুতর আহত হয়ে মারা যাওয়া ফায়ারম্যান সোহেল রানার মরদেহ। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বাংলাদেশ রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল রানা। সোহেল রানার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। বাবা নূরুল ইসলাম ও মা হালিমা খাতুন। চার ভাই ও এক বোনের মধ্যে রানা দ্বিতীয়। ২০১৫ সালে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানী অগ্নিকাণ্ডে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন। এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ভেঙে যায়।

0Shares

আরো সংবাদ