বিষয় :

চট্টগ্রাম বিভাগে একজনসহ দেশে ৩ মৃত্যু-শনাক্ত ২৫৭


১৬ ডিসেম্বর, ২০২১ ৭:১৮ : অপরাহ্ণ
দেশে,মৃত্যু,শনাক্ত

জাতীয় ডেস্ক : সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ, একজন নারী।

এরমধ্যে চট্টগ্রাম বিভাগে একজন,ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়। নতুন ৩ জনসহ দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪১ জনে।

তাছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ২০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এস এস/

0Shares

আরো সংবাদ