বিষয় :

করোনা সংক্রমণ খুবই ঊর্ধ্বমূখী, স্বাস্থ্যবিধি না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী


১৫ জানুয়ারি, ২০২২ ২:৪৩ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের বিধিনিষেধ না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে, তখন বাধ্য হয়ে লকডাউন দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ খুবই ঊর্ধ্বমূখী। গতকাল প্রায় ৪ হাজার ৪০০ জন আক্রান্ত হয়েছেন এবং এর শতকরা হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে রোগীর সংখ্যা বাড়ছে। এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় এক শতাংশ লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহসহ স্বাস্থ্য খাতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএস

0Shares

আরো সংবাদ