জাতীয় ডেস্ক : দেশে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ছয়জন।
এর আগের দিন শুক্রবার (৩ ডিসেম্বর) মারা গিয়েছিলেন তিনজন। দেশে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৯৯৫ জন।
তবে নতুন করে করোনা রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এ সংখ্যা ছিল ২৪৩। দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে।
শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।
একই সময়ে সারাদেশে ১৬ হাজার ৪২৮ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
এস এস/