বিষয় :

এয়ার কন্ডিশন বিস্ফোরণে জাদুশিল্পি লিটনের মৃত্যু!


১৩ আগস্ট, ২০১৯ ১:৩৯ : পূর্বাহ্ণ

রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকায় বাসার এয়ার কন্ডিশন (এসি) বিস্ফোরণে দগ্ধ মনিরুজ্জামান লিটন (৩৮) মারা গেছে। সোমবার (১২ আগস্ট) ঈদের দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

গত ৫ আগস্ট (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে এসি বিস্ফোরণে মনিরুজ্জামান লিটনসহ তার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ বাকি তিনজন হলেন- স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থান আজ (সোমবার) দুপুর ১২টা দিকে মনিরুজ্জামান লিটন মারা যান। তার অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল।

লিটনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তবে দগ্ধ বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

0Shares

আরো সংবাদ