স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে স্বল্পতম সময়ে সঠিক, নিখুঁত এবং পূর্ণাঙ্গ চার্জশিট দিতে কাজ করছে পুলিশ, যাতে দ্রুততম সময়ে বিচার কাজ সম্পন্ন করা যায়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের হল নয়, কলেজের হোস্টেলেও তল্লাশি অভিযান চালানো হবে।
র্যাগিং বন্ধের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, এ বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিন্তা-ভাবনা করা উচিত।