বিষয় :

আজ আজারবাইজান সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন


২৯ অক্টোবর, ২০১৯ ৮:৫৮ : পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্যসমাপ্ত আজারবাইজান সফর নিয়ে আজ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। ১৮তম ন্যাম সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, গণভবনে আগামীকাল (আজ) বিকাল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম নন-অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনের ১৮তম সম্মেলনে যোগ দিতে ২৪-২৭ অক্টোবর আজারবাইজান সফর করেন। আজারবাইজানের রাজধানী বাকুর বাকু কংগ্রেস সেন্টারে ২৫-২৬ অক্টোবর দুই দিনব্যাপী ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৫ অক্টোবর অন্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দেন। পরে তিনি বাকু কংগ্রেস সেন্টারে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখার বিষয়ে এক সাধারণ আলোচনায় বক্তৃতা করেন।

তিনি হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দেয়া সরকারি সংবর্ধনায় যোগ দেন।

২৬ অক্টোবর সকালে শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারের সাধারণ বিতর্কে অংশ নেন। পরে বাংলাদেশ প্রধানমন্ত্রী আজারবাইজানের শহীদদের স্মৃতির সম্মানে নির্মিত স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

0Shares

আরো সংবাদ