বিষয় :

অর্থমন্ত্রী নির্বাচনের যে তারিখ জানিয়েছেন, তা ঠিক হয়নি: সিইসি


৭ সেপ্টেম্বর, ২০১৮ ১:৫২ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ সংক্রান্ত বক্তব্য দিয়ে অর্থমন্ত্রী ভুল করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে নবম ফাম্বোসা সম্মেলনের দ্বিতীয় দিনে সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।

সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা রয়েছে। এর আগে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক বক্তব্যে বলেছিলেন, আগামী ২০দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আর ২৭ ডিসেম্বর নির্বাচন হতে পারে। এ বিষয়টি সাংবাদিকরা সিইসির নজরে আনলে কে এম নুরুল হুদা এ মন্তব্য করেন।

নূরুল হুদা বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচনের যে তারিখ জানিয়েছেন, তা জানানো তার ঠিক হয়নি। তার বলা উচিত হয়নি। আমরা তাকে এই তারিখ বলার জন্য বলিনি। অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কেন তার (মুহিত) সাথে নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা করব? এটা তিনি ভুল বলেছেন, পরিষ্কার কথা।

0Shares

আরো সংবাদ