ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৬ কোটি টাকা পেল চসিক


৩১ ডিসেম্বর, ২০১৯ ৬:২০ : অপরাহ্ণ

চট্টগ্রামে পানির পাইপ লাইন স্থাপন কর্মসূচির আওতায় নগরের সড়ক কাটার জন্য ক্ষতিপূরণ বাবদ মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে সাড়ে ৬ কোটি টাকার চেক তুলে দেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।

চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) সাড়ে ৬ কোটি টাকা (৩০ ডিসেম্বর) টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে টাকার চেক তুলে দেন ওয়াসা কর্তৃপক্ষ। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ দুইটি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares

আরো সংবাদ