ব্যাংক সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুই ডাক কর্মকর্তা হলেন, সারওয়ার আলম ও নুর মোহাম্মদ। এর আগে ডাক বিভাগ কর্তৃপক্ষ এ দুই কর্মকর্তাকে থানায় সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা।
নোবেল চাকমা বলেন, বৃহস্পতিবার সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগে দুই কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদেরকে কোতোয়ালি থানায় থানায় সোপর্দ করা হয়। পরে ডাক বিভাগের করা জিডি এজহার হিসেবে গ্রহণ করে তাদের পুলিশ গ্রেফতার করে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, জিডি মুলে করা এজহার ও দুই আসামিকে দুদকের কাছে হস্তান্তর করা হবে। দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকই সবরকম ব্যবস্থা নিবেন।
এসএস