বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। রোববার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন মুহিবুল্লাহ বাবুনগরী। পাশাপাশি গত শনিবার সকালে তার জ্বর দেখা দেয়। রবিবার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। এরপর থেকে সংগঠনটির আমিরের দায়িত্ব পালন করছেন মুহিবুল্লাহ বাবুনগরী।
সকালের-সময়