চট্টগ্রাম নগরের হালিশহরের আবছার পাড়ায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে অরুন শীল (৫৮) নামে এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার সকালের-সময়কে বলেন, হালিশহরের আবছার পাড়া থেকে মুমূর্ষু এক বৃদ্ধকে বেলা ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধের পরিবারের দাবি, জমি-জমা নিয়ে বিরোধের জেরে অরুন শীলকে লোহার রড দিয়ে বুকে আঘাত করে প্রতিপক্ষের লোকজন, এতেই তার মৃত্যু হয়েছে।
সকালের-সময় ডট কম