হাটহাজারীর নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন


২০ জানুয়ারি, ২০২২ ৫:৫৫ : অপরাহ্ণ
হাটহাজারীর,ইউপি সদস্য,শপথ গ্রহন

হাটহাজারী প্রতিনিধি : শপথ নিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৩ টি ইউনিয়নের নব-নির্বাচিত ১৫৬ জন ইউপি সদস্য।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম।

সমবায় অফিসার বিজয় কৃষ্ণ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ পাঠ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ভূমি সহকারী কমিশনার আবু রায়হান, সমাজসেবা অফিসার মো. মুজাহিদুল ইসলাম, ওসি (গোয়েন্দা) আমির হোসেন এবং নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।

এস এস/

0Shares

আরো সংবাদ