সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান কেড়ে নিল ৩ তাজা প্রাণ


৫ ফেব্রুয়ারি, ২০২০ ১২:২৬ : অপরাহ্ণ

সীতাকুণ্ডে আবারো ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সকাল দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক আজিজুল ইসলাম।

তিনি জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক এবং কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে।

নিহতদের কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানান তিনি।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ