সীতাকুণ্ডের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ধর্ষণকারী


১৭ নভেম্বর, ২০২১ ৫:৩৩ : অপরাহ্ণ
সীতাকুণ্ডের,গণধর্ষণ,ধর্ষণকারী

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের এক তরুণীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে গণধর্ষণের অভিযোগে এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গত সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন টেক বাজারপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ধর্ষণকারীর নাম মো. ইব্রাহীম (৪০)। সে সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ চৌধুরী পাড়া এলাকার মো. দেলোয়ার প্রকাশ দেলুর ছেলে। সীতাকুণ্ড থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার ২ নং আসামী বলে জানা গেছে।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।

তিনি বলেন, গত ১৫ জুলাই ২৮ বছর বয়সী এক তরুণীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে গণধর্ষণ করা হয়। গত ৫ অক্টোবর এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সীতাকুন্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় মো. খোকন (২৮), মো. ইব্রাহীম (৪০), মো. সাগর (২৩) ও মো. মুন্না (২০)কে আসামী করা হয়। মামলাটির ছায়া তদন্ত করতে গিয়ে সোমবার বিকেলে ২ নং আসামীর অবস্থান নিশ্চিত করে র‌্যাব।

পরে টিম নিয়ে অভিযান পরিচালনা করে মো. ইব্রাহীমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করার কথা স্বীকার করে।

গ্রেফতার ইব্রাহীমকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।

এস এস/

0Shares

আরো সংবাদ