সিডিএর উচ্ছেদ অভিযানে ভাঙা হচ্ছে সেই ৬ তলা ভবন


৮ সেপ্টেম্বর, ২০২২ ৭:৩০ : অপরাহ্ণ

২০২০ সালের মধ্যে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর আরও দু’বছর শেষ হতে চলেছে, তবে এখন শেষ হয়নি এর নির্মাণ কাজ। এদিকে নকশা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা খালি করতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

অভিযানে খান কমপ্লেক্স নামে একটি ছয়তলা ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলে বিকেল সোয়া তিনটা পর্যন্ত। আগামীকাল সকাল থেকে পুনরায় এই কার্যক্রম শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী ভবনের জায়গা অধিগ্রহণ করা হয়। ভবনটি খালি করতে দুই মাস আগে ব্যবসায়ীদের নোটিশ দেয়া হয়েছিলো।

সেই অনুযায়ী তাদের ক্ষতিপূরণের অর্ধেক টাকাও পরিশোধ করা হয়। কিন্তু ব্যবসায়ীরা না যাওয়ায় আজ উচ্ছেদ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা তাদের মালিকপক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা নিতে পারবেন।

তিনি আরও বলেন, জায়গা খালি না হওয়ায় কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ দেওয়ানহাটে থমকে আছে। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। অনেক দোকানদার এখনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন দোকান মালিকরা।

এসএস

0Shares

আরো সংবাদ