৯ কোটি টাকা আত্মসাৎ, ডাঃ সরফরাজসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা


২৫ নভেম্বর, ২০১৯ ২:২৪ : অপরাহ্ণ

চট্টগ্রামে ৯ কোটি ১৫ লাখ টাকার যন্ত্রপাতি কেনার নামে আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ৯ কোটি ১৫ লাখ টাকা যন্ত্রপাতি কেনার নামে আত্মসাৎ করায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ মোট ৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

0Shares

আরো সংবাদ