সাংবাদিক সরোয়ারকে দ্রুত ফিরিয়ে দিন, নইলে কঠোর আন্দোলন


৩১ অক্টোবর, ২০২০ ৭:৫৩ : অপরাহ্ণ

তিনধরে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে মানববন্ধন করছেন চট্টগ্রামের সাংবাদিকরা। মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও সাংবাদিক এবং রাজনৈতিক নেতারা। আজ ৩১ অক্টোবর তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

বক্তরা অনতিবিলম্বে সাংবাদিক গোলাম সরোয়ারকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসের হস্তক্ষেপ কামনা করেছেন। না হয় চট্টগ্রাম সাংবাদিক সমাজ অন্যথায় বৃহত্তর কর্মকর্মসূচী ঘোষণা করবে বলে হুশিয়ারি দেন।

জানা যায়, আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিটিজি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, চন্দনাইশ মিডিয়া ক্লাবের কোষাধ্যক্ষ গোলাম সরোয়ার বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় নগরীর ব্যাটারী গলির বাসা থেকে বের হবার পর নিখোঁজ হন।

এরপর আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী কোতোয়ালী থানায় জিডি করলেও আজ পর্যন্ত তাকে উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর অগগ্রতি না থাকায় গভীর উদ্বেগ ও হতাশ প্রকাশ করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক গোলাম সরোয়ারের এভাবে নিখোঁজ হওয়া ও তার সন্ধানে আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষনিক উদ্যোগ ও অগ্রগতি না থাকা মুক্ত গণমাধ্যমের বাক স্বাধীনতার উপর হুমকি। গণমাধ্যমকর্মীরা সদা এ ধরনের ঝুঁকির মাঝে দায়িত্বপালন করে থাকেন।

কিন্তু সরকার, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ও মালিক পক্ষ তাদের যথাযথ নিরাপত্তা বিধানে সক্ষম না হলে মুক্ত গণমাধ্যমে সাহসী ভূমিকা কঠোর ভাবে বাধাগ্রস্থ হবে। সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজের পর পরিবার ও তার সহকর্মীরা উদ্বিগ্ন এবং অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ