সকালেরসময় রিপোর্ট:: পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের(সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর স্টাফ ফটো সাংবাদিক জুয়েল শীলকে পুলিশের এএসআই শরিফুলের নেতৃত্বে লাঞ্চিত করার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকনেতৃবৃন্দ। বুধবার বিকেল তিনটার দিকে নগরীর বায়েজিদে এক নারী গার্মেন্ট শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন গার্মেন্ট কর্মীরা।
তখন পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে উপস্থিত হন ফটো সাংবাদিক জুয়েল শীল। তিনি বিক্ষুব্ধ শ্রমিকদের ছবি তুলছিলেন। সেই সময় নগরীর বায়েজিদ থানা পুলিশের এএসআই শরিফুলের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য এসে বিনা কারণে সাংবাদিক জুয়েলের উপর চড়াও হন। জুয়েলকে শারিরিকভাবে লাঞ্চিত করেন। সন্ত্রাসীদের মতো সাংবাদিকের ক্যামরাটি ছিনিয়ে নেন এএসআই শরিফুল। পরে ক্যামরায় থাকা সকল ছবি ডিলিট করে ক্যামরাটি ফেরত দেন।
ফেরত দেওয়ার সময় ক্যামরার ল্যান্স ভাঙ্গা ছিল। পুলিশ সদস্যরা ক্যামরাটি ছিনিয়ে নেওয়ার পর ল্যান্সটি ভেঙ্গে ফেলেন বলে জানিয়েছেন জুয়েল শীল। এ ঘটনায় চট্টগ্রাম ফটো র্জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফটো সাংবাদিক দিদারুল আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দায়ী পুলিশের এএসআই শরিফুলের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় রাজপথে নামারও হুমকি দেন তারা।