শ্বাসকষ্ট নিয়ে রেল মন্ত্রনালয়ের স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী (৭২) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, বুধবার রাত থেকে এবিএম ফজলে রাব্বি চৌধুরীর শ্বাস কষ্ট দেখা দিলে সকালে তাকে সিএসসিআর-এ ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপের্টে রাখা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে এয়ার অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছিল।
এবিএম ফজলে রাব্বি চৌধুরীর বিশিষ্ট রাজনীতিক পালামেন্টেরিয়ান ফজলে কবির চৌধুরী ও সাজেদা কবির চৌধুরীর মেজ সন্তান। জানা যায়, তিনি আগে থেকে হার্ট, ডায়বেটিক ও উচ্চরক্ত চাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কী তা নিশ্চিত হওয়া যায়নি।
ফজলে রাব্বি চৌধুরী সবার কাছে ‘মানিক’ ভাই নামে সুপরিচিত ছিলেন। আগামিকাল ( শুক্রবার) বাদ জুমা রাউজানের গহিরা গ্রামে পারিবারিক মজজিদে জানাযা ও কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে ।