শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের মা করোনায় আক্রান্ত


১৩ মে, ২০২০ ১২:৫৪ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান নওফেলের মা হাসিনা মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়েছে। তাদের বাসার দু’জন কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

মঙ্গলবার (১৩মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধূরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনা পজেটিভ পাওয়ার পর সোমবার তাদের পরিবারের আট জনের নমুনা সংগ্রহ করা হয়।

এরমধ্যে হাসিনা মহিউদ্দিন ও তাদের কর্মচারী শাকী ও হারাধন নামে দুই জনের শরীরেও করোনাভাইরাস পাওয়া গেছে। তবে অন্যদের ক্ষেত্রে নেগেটিভ এসেছে। ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় তাদের।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভাপতি। গত ১০ মে নমুনা পরীক্ষায় হাসিনা মহিউদ্দিনের ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরীর শরীরেও করোনাভাইরাস পাওয়া যায়।

জানা গেছে, আক্রান্ত বাকী দুই জনের একজন ১৮ বছর বয়সী নারী গৃহকর্মী এবং আরেকজন ৫০ বছর বয়সী পুরুষ কর্মচারী। আক্রান্তরা সকলে চিকিৎসকের পরামর্শে চশমাহিলের মেয়র গলিতে বাসায় আইসোলেশনে আছেন। এবং তাদের বাড়ী লকডাউন করা হয়েছে।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ