শিকলবাহায় জমি নিয়ে সংঘর্ষে মা-ছেলে নিহত


২৫ এপ্রিল, ২০২৩ ১১:৪৫ : অপরাহ্ণ

চট্টগ্রামের শিকলবাহা এলাকায় জমি নিয়ে বিরোধে দুই প্রতিবেশীর সংঘর্ষে মা- ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার ছেলে মো. পারভেজ (৩০)। এ হামলার ঘটনায় হোসনে আরার স্বামী ও তার আরেক সন্তান আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম বলেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সীমানা প্রাচীরের পিলার দেয়া নিয়ে ভিকটিমদের সঙ্গে হামলাকারীদের বিরোধ হয়। পরে ভিকটিমদের ওপর হামলা চালানো হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওসি বলেন, ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। পুলিশ আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

এসএস

0Shares

আরো সংবাদ