শাহ আমানতে ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১


২৮ অক্টোবর, ২০২০ ১১:৩১ : পূর্বাহ্ণ

৪২ লাখ টাকার সমমূল্যের বিভিন্ন দেশের মুদ্রাসহ দুবাইগামী এক বিমানযাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী। তার নাম রাকিবুল ইসলাম, বাড়ী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। মঙ্গবার (২৭ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন রফিকুল ইসলাম দুবাইগামী বিমানের যাত্রী ছিলেন।

বিমানে উঠার আগে চেকিংয়ের সময় তার ব্রিফকেইচে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দেরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএস

0Shares

আরো সংবাদ