শাহ আমানত বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক


২৩ মার্চ, ২০২৩ ২:১১ : অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৩ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তার পেটে লুকিয়ে রাখা আরো স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩ পিস স্বর্ণবার (২.৭ কেজি প্রায়) উদ্ধার করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, হাটহাজারীর এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরো স্বর্ণবার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।

এসএস

0Shares

আরো সংবাদ