শাহ আমানতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ


২১ মার্চ, ২০২০ ১০:৩৭ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব রুটের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ হচ্ছে শনিবার রাত ১২টা থেকে। করোনা ভাইরাস প্রতিরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সিঙ্গাপুর, ভারত এবং মধ্যপ্রাচ্যের মধ্যে চলাচলকারী বেশ কয়েকটি ফ্লাইট এতোদিন চালু ছিলো এই বিমানবন্দরে।

কিন্তু শনিবার রাত ১২টার পর থেকে এই বিমানবন্দরে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ সম্পুর্ণ রূপে বন্ধ থাকবে। তবে শাহ আমানত বিমানবন্দর থেকে শুধুমাত্র অভ্যান্তরীর রুটে ঢাকা-চট্টগ্রামের মধ্যেই ফ্লাইট চলাচল করবে।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ