লোহাগাড়ায় দেয়াল চাপা পড়ে মারা গেছে ৮ বছর শিশু


১১ ডিসেম্বর, ২০২১ ১১:১৪ : অপরাহ্ণ
লোহাগাড়ায়, দেয়াল চাপা পড়ে, মারা গেছে শিশু

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় দেয়াল চাপায় তানিশা আক্তার নামে পড়ে আট বছর বয়সী এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আবদুল আলিম সিকদার পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু তানিশা ওই এলাকার মোহাম্মদ রফিকের মেয়ে বলে জানা যায়। দেয়াল চাপায় শিশুর মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জোনাইদ চৌধুরী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিকদার পাড়া এলাকার একটি বাড়ির পাশের রাস্তায় ট্রাক্টর পাকিং করার সময় দুর্ঘটনা বশত দেওয়ালে ধাক্কা লাগে। এতে দেয়াল ভেঙে পড়ে শিশু কণ্যা তানিশার উপর পড়ে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।

ঘটনায় কোন অভিযোগ না করে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করায় স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানালেন লোহাগাড়া থানার উপ পরিদর্শক (এসআই) শিশির বিন্দু ধর।

এস এস/

0Shares

আরো সংবাদ