লালখান বাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু


৭ এপ্রিল, ২০২২ ১:০৩ : পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জ্যাক মেশিনারি কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার পাথরঘাটা ওয়ার্ড কমিশনার বিল্ডিংয়ের মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো. ইকবাল উদ্দীন চৌধুরী ও তার স্ত্রী মোস্তফা-হাকিম স্কুলের সিনিয়র শিক্ষিকা সখিনা ফাতেমা। ঘটনাস্থলে তারা দুজন মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গণমাধ্যমকে বলেন, ফ্লাইওভারে নামার মুখে কনস্ট্রাকশনের ট্রাকের সাথে মোটরসাইকেলের পাশাপাশি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দুইজন স্বামী ও স্ত্রী। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলেও পরবর্তীতে স্বজনরা এসে লাশ নিয়ে যায়।

এসএস

0Shares

আরো সংবাদ