লাভ লেইনে সীমানা প্রাচীরের দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু


২৬ ডিসেম্বর, ২০২০ ৩:১৪ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরে নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে সালাউদ্দিন ও শক্কুর নামে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। আহত আরও দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যায়।

এসএস

0Shares

আরো সংবাদ