চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে রাজাখালী খালে গোসল করার সময় পানিতে ডুবে ২ শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুরা হলো নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের লিজার কলোনির বাসিন্দা মনির হোসেনের ছেলে শামিম (১০) ও একই কলোনির আয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৭)।
কল্পলোক এলাকার বাসিন্দা ফারুক বলেন, দুই শিশু রাজাখালী খালের পানিতে গোসল করতে গেলে গভীর গর্তে স্রোতের মধ্যে আটকে যায়। তারা পানি খেয়ে অচেতন অবস্থায় ছিল। পরে তাদের খাল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নগরের পাঁচলাইশ থানার ইন্সপেক্টর (তদন্ত) সাদেকুর রহমান জানান, বাবা-মায়ের অগোচরেই শিশু দুইটি খেলা করার সময় খালের পানিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসএস