রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৭ জুলাই


২৯ জুন, ২০১৯ ৬:৩৫ : পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থানীয় নূরজাহান কমিউনিটি সেন্টারে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গত ২০ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জুলাইয়ের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার ঘোষণা দেন তথ্যমন্ত্রী। তারই অংশ হিসেবে দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী শাহ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুন্নুর সিকদার, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান ইদ্রিস আজগর, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এমএ নাছের চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম তালুকদার, মোনাফ চেয়ারম্যান, আকতার কামাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. সেলিম, ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, গিয়াসউদ্দিন স্বপন প্রমুখ সভায় বক্তব্য দেন।

সভায় সর্বসম্মতিক্রমে প্রবীণ আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান চৌধুরীকে আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগে প্রতিনিধিত্বকারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সদস্য করে একটি সম্মেলন প্রস্তুটি কমিটি গঠন করা হয়। সম্মেলন উপলক্ষে আইনশৃঙ্খলা, অভ্যর্থনা, আপ্যায়ন, মঞ্চ ও সাজসজ্জা, অর্থ, আপ্যায়ন, দপ্তর ও প্রচারসহ ৮টি উপ কমিটি গঠন করা হয়।

আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক হয়েছেন মো. শাহজাহান সিকদার, সদস্যসচিব নজরুল ইসলাম তালুকদার, অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক মুহাম্মদ আলী শাহ, আইনশৃঙ্খলা উপ কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, প্রচার উপ কমিটির আহ্ববায়ক ইদ্রিস আজগর, সদস্যসচিব নিজাম উদ্দিন বাদশা, দপ্তর উপ কমিটির আহ্বায়ক আসলাম খান, সদস্যসচিব আবু তাহের, মঞ্চ ও সাজসজ্জা উপ কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব শেখ ফরিদ উদ্দিন, অর্থ উপ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, সদস্যসচিব ডা. মোহাম্মদ সেলিম।

এর আগে ২০১৩ সালের শেষদিকে দুই বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়েছিল। প্রবীণ আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান চৌধুরীকে সভাপতি এবং কাজী মোহাম্মদ জসিমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য করে ওই কমিটি হয়।

0Shares

আরো সংবাদ