রাঙ্গামাটির আইনজীবি ঝন্টু খুনের পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার


১৮ নভেম্বর, ২০২১ ২:৩৬ : অপরাহ্ণ
রাঙ্গামাটি-আইনজীবি-হত্যা মামলা-পলাতক আসামি

নিজস্ব প্রতিনিধি : রাঙ্গামাটির জেলায় আইনজীবি ঝন্টু কুমার নাথ হত্যা মামলার পলাতক আসামী দিলীপ কান্তি নাথ (৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বুধবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১২টায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন সরকার হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দিলীপ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর গ্রামের বাসিন্দা মৃত রাজেন্দ্র নাথের ছেলে। বর্তমানে রাঙ্গামাটি পার্বত্য জেলার মাস্টারঘোনা এলাকায় বসবাস করেন দিলীপ।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৭ এর ফ্লাঃ লেঃ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, রাঙ্গামাটির জেলার এডভোকেট ঝন্টু কুমার নাথ হত্যা মামলার পলাতক আসামীর অবস্থান তথ্য প্রযুক্তি ব্যবহারে নিশ্চিত করার পর হাটহাজারী থানাধীন সরকার হাট বাজারে অভিযান চালায় র‌্যাবের টিম।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী দিলীপ কান্তি নাথকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে হত্যা মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন দিলীপ। তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ