রাউজানের উত্তর সর্তায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল মান্নান স্মৃতি সংস্থার উদ্যোগে রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৭ ডিসেম্বর শুক্রবার উত্তর সর্তা লস্কর উজির বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে ডাবুয়া কিংস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আশরাফুল একাদশ। খেলা পরিচালনা করেন মুন্না, ফাহিম, করিম, জামশেদ।
ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান, সমাজসেবক সাংবাদিক নুর মোহাম্মদ রানা”র সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজাদীর রাউজান প্রতিনিধি সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড রাউজান শাখার ব্যাবস্থাপক এস,এম, ইয়াকুব,বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, মুক্তিযোদ্ধা আবু তাহের ,হারুন পাশা, সোলাইমান মাষ্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন, সহ সভাপতি ফয়সাল, সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম, মোরশেদ, গোলাম কিবরিয়া, ওসমান গণি,সাইফুল ইসলাম, জয়নুল আবেদীন, শফিউল আলম, শহিদ প্রমুখ।